সিপিআই(মাওবাদী) নর্থ কোর্ডিনেশন কমিটি'র বিবৃতি - ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) উত্তর সমন্বয় কমিটি (এনসিসি) প্রেস বিবৃতি ……………………………………………………………………………………… তারিখ: ১৭ এপ্রিল, ২০২৬ দেবজি ও তার অনুগামীদের নব্য-প্রচণ্ড পথ উন্মোচন করো! মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ-এর লাল পতাকা উঁচু করে ধরো! সব সুযোগসন্ধানী-লিকুইডেশনিস্ট-সংশোধনবাদী উপাদানকে কবর দাও! ইতিহাস আমাদের শেখায় যে রাজনৈতিক ক্ষমতার জন্য পরস্পরবিরোধী দুইটি সমান্তরাল রাজনৈতিক লাইন সবসময় লড়াই করে। একটি লাইন স্থাপন করেছেন কমিউনিস্ট বিপ্লবীরা—কমরেড মার্কস, কমরেড লেনিন, কমরেড স্তালিন, কমরেড মাও, কমরেড চারু মজুমদার, কমরেড কানহাই চ্যাটার্জি, কমরেড বাসবরাজু, কমরেড রাজু, কমরেড কোসা, কমরেড হিডমা প্রমুখ… অন্যদিকে আরেকটি লাইন স্থাপন করেছে বিশ্বাসঘাতকরা—বার্নস্টাইন, কাউটস্কি, লিন পিয়াও, প্রচণ্ড, দেবজি, ভেনুগোপাল, কোবাড, বালরাজ, প্রশান্ত রাহি প্রমুখ…। দ্বিতীয় লাইনের ধারকরা হলো সুযোগসন্ধানী শত্রু এজেন্ট, যারা প্রলেতারিয়েতের রাজনৈতিক লাইনকে দুর্বল করে শেষে তা ধ্বংস করার উদ্দেশ্যে আক্রমণ চালায়। পাশাপাশি আমাদের বুঝতে হবে যে সঠিক রাজনৈতিক ল...
الحزب الشيوعي في بنغلاديش *غدًا 1 مارس: يوم الشهيد الرفيق تاجول আগামীকাল ১ মার্চ শহীদ কমরেড তাজুল দিবস
Communist Party of Bangladesh আগামীকাল ১ মার্চ শহীদ কমরেড তাজুল দিবস আগামী ১ মার্চ শহীদ কমরেড তাজুল দিবস। স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলন ও মানবমুক্তির সংগ্রামে নিবেদিত প্রাণ শহীদ কমরেড তাজুল ইসলাম এই দিন শহীদ হন। ১৯৮৪ সালের এই দিনে এরশাদ সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে এবং শ্রমিক-কর্মচারীদের ৫ দফা দাবিতে ১৫ দল, ৭ দল ও ১১টি শ্রমিক ফেডারেশনের ঐক্যবদ্ধ গণআন্দোলনের মুখে সরকারের লেলিয়ে দেয়া গুণ্ডাবাহিনীর হাতে তাজুল শহীদ হন। তিনি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আদমজী শাখার সম্পাদক এবং ‘আদমজী মজদুর ট্রেড ইউনিয়নে’র নেতা। উল্লেখ্য, কুমিল্লা জেলার মতলব থানার ইছাখালি গ্রামের এক সাধারণ পরিবারের সন্তান তাজুল শৈশবে মাতৃহারা হয়ে আর্থিক সঙ্কট মোকাবেলার জন্য ঢাকা শহরে গৃহভৃত্য ও আইসক্রিম বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু সেই প্রবল প্রতিকূলতা শিক্ষা গ্রহণের প্রতি তার আগ্রহ কমাতে পারেনি। তিনি পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কুমিল্লায় প্রথম স্থান অধিকার করেন। ১৯৬৮ সালে তাজুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তিনি ছাত্র ইউনিয়নে যোগদান করে...